জাতীয় সড়কে বিজেপির তাণ্ডব, পরপর সরকারি বাস ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন - The News Lion

জাতীয় সড়কে বিজেপির তাণ্ডব, পরপর সরকারি বাস ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন





উত্তর দিনাজপুরের চোপড়ায় তাণ্ডব চালালো বিজেপির দুষ্কৃতী বাহিনী। পরপর সরকারি বাস ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। পুলিশের গাড়িতে যথেষ্ট ভাঙচুর করে সেগুলিতে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি প্রাইভেট গাড়ি সেগুলিতেও যথেচ্ছ ভাঙচুর করা হয়।





পুলিশ সূত্রে খবর,ঘটনার সূত্রপাত শনিবার। ওই দিন স্থানীয় এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালে চোপড়া সংলগ্ন একটি চা-বাগানে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবারের অভিযোগ করে খুন করা হয়েছে তাকে। বিজেপির উস্কানিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়। স্থানীয় বিজেপির দুষ্কৃতীরা অবরোধকারীদের সঙ্গে মিলে এরপর গন্ডগোল সৃষ্টি করে।





একের পর এক গাড়িতে হামলা চালানো হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়, ইটবৃষ্টি করা হয়। পুলিশের তিন থেকে চারটি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই সময় ঘটনাস্থলে একটি সরকারি বাস এসে পৌঁছলে তাতে আগুন ধরিয়ে দেয়া হয় পাশাপাশি আরও কয়েকটি সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে দুষ্কৃতীদের হটিয়ে দেয়।




বিজেপির নোংরা রাজনীতির তীব্র সমালোচনা করে এদিন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, "ছাত্রীর মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আগামীকাল চোপড়া গিয়ে আমরা মেয়েটির বাড়ির লোকেদের সাথে কথা বলব। তারপর মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেব। এটা নিয়ে বিজেপি নোংরা রাজনীতির খেলা খেলছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.