বাজ পড়ে নিহত ২
প্রবল ঝড় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটার সময় বাজ পড়ে মৃত্যু হল দুই গৃহবধূর । এই ঘটনায় জখম হয়েছে আরো দুই মহিলা। তাদের চিকিৎসা চলছে হরিশ্চন্দ্রপুর ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ঢেকুল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই গৃহবধূর নাম জয়া মন্ডল (২৮) এবং সীমা মন্ডল (৩০)। দুজনের বাড়ি দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের হরিবাসর এবং মন্ডলপাড়া এলাকায়।
এদিন দুপুরে ঝড় বৃষ্টির সময় বাড়ি থেকে সামান্য দূরে ঢেকুর এলাকার একটি মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটার কাজ করছিলেন ওই দুই গৃহবধূ ও তাদের আরো দুই মহিলা আত্মীয়। সেই সময় হঠাৎ করে বাজ পড়ে জখম হয় চারজন ।

Post a Comment