আজও অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম
আজও অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম ৷ এই নিয়ে লাগাতার ১৩ দিন তেলের দামে কোনও বদল হয়নি ৷
আনলক ১ এর পর থেকে বেশ কয়েকদিন লাগাতার হু হু করে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেশ অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ ৷ একদিকে করোনা ও লকডাউনের মতো অস্বাভাবিক পরিস্থিতি, অন্যদিকে মূল্যবৃদ্ধি ৷ দুই নিয়ে নাজেহাল সাধারণ মানুষ ৷
তবে গত ১৩ দিনে তেলের দাম অপরিবর্তিত রয়েছে ৷ সরকারি অয়েল মার্কেটিং সংস্থা আইওসি রবিবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয় ৷ সকাল ৬টায় নতুন দাম লাগু করা হয় তেল সংস্থার তরফে ৷ কোন শহরে কত টাকা দাম পেট্রোল ও ডিজেলের ? কলকাতা-পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৫.৮৯ টাকা।
Post a Comment