করোনায় অসহায় আমেরিকা, নতুন করে আক্রান্ত ৬৬ হাজার - The News Lion

করোনায় অসহায় আমেরিকা, নতুন করে আক্রান্ত ৬৬ হাজার



আমেরিকায়  গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত প্রায় ৬৬ হাজারেরো বেশি মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটির প্রদত্ত তথ্য অনুযায়ী এই নতুন করে সর্বোচ্চ সংক্রমণের হিসেব সামনে এসেছে।



  শুরু থেকে এখন অবধি আমেরিকায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ লক্ষ ৪২ হাজার ৭৩ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭২৯ জন। ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭৬০ জনের।  শেষ ৫ দিন ধরে আমেরিকায় টানা সংক্রমণ দেখা যাচ্ছে ৬০ হাজারের ওপর।



মার্কিন মুলুকে নিউইয়র্কে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। এখানে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে ৩২ হাজার মানুষের। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত ৩ লক্ষ ১৯ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন ৭ হাজারেরও বেশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.