মিনাখার চাপালি অঞ্চলে তৃনমূলের ভার্চুয়াল জনসভা দেখতে উপচে পড়া ভীড়
সগৌরবে রাজ্য জুড়ে পালিত হলো ২১ জুলাই। রাজ্যের সর্বত্র ভার্চুয়াল সভা করে শহীদ দিবস পালন করলো তৃনমূল কংগ্রেস। এই ভার্চুয়াল সভা থেকে বাদ যায়নি বসিরহাটের মিনাখাঁ ব্লক।
একুশের শহিদ তর্পণ মঞ্চ কখনও হয়ে উঠেছে বাম জমানা অবসানের সংকল্প মঞ্চ আবার কখনও বা পরিবর্তনের অনুপ্রেরণার। ২০১১-এর পর শহিদের স্মৃতি জড়ানো এই মঞ্চেই হয়েছে বিজয় সমাবেশ। আবার এই মঞ্চ থেকেই কেন্দ্রে বিকল্প সরকার গড়তে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন মমতা।
কিন্তু করোনা অবহে এবার ছবিটা একদম ব্যতিক্রমী, ভিড়ে ঠাসা সভার বদলে ভার্চুয়াল জমায়েত। এদিন মিনাখাঁ ব্লকের চাপালি পঞ্চায়েতের অন্তর্গত বকচরা বাজারে। এদিন বকচরা বাজারে দুপুর একটায় পতাকা উত্তলন করলেন মিনাখা ব্লক তৃনমূল কংগ্রসের সভাপতি আয়ুব গাজী, উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক কালাম মল্লিক।
এদিনের ভার্চুয়াল জনসভার পুরভাগে দায়ীত্বে ছিলেন চাপালি অঞ্চল সভাপতি আজিজুল গাজী ও চাপালি পঞ্চায়েতের উপপ্রধান হামিদ আলি মোল্লা। দুপুর একটায় পতাকা উত্তলনের সাথে সাথে ঐ অঞ্চলের কয়েক হাজার মানুষ সেই ভার্চুয়াল সভা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দলনেত্রীর ভাষন শুনলেন। একই সাথে এদিন দুপুরে দলীয় কর্মীদের খাওয়াদাওয়ারর ব্যবস্থা করা হয় অঞ্চল নেতৃত্বের পক্ষ থেকে।

Post a Comment