শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ২৮ হাজার ৬৩৭ জন, মৃত ৫৫১ জন
ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৮ হাজার ৬৩৭ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৫১ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস ২ লক্ষ ৯২ হাজার ২৫৮ টি। সুস্থ হয়ে উঠেছে ৫ লক্ষ ৩৪ হাজার ৬২১ জন। মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৭৪ জনের।

Post a Comment