যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ৬৬ হাজারের বেশি মানুষ - The News Lion

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ৬৬ হাজারের বেশি মানুষ



যুক্তরাষ্ট্রে চলছে করোনা ভাইরাসের চরম সংক্রমণ। একদিনে দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ৬৬ হাজারের বেশি মানুষ। জনস হপকিনস বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে এই নতুন সংক্রমণের  তথ্য সামনে এসেছে।





ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৩৭ হাজার ৪০৩ জনের। গতকাল শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭৬০ জনের।





গত পাঁচ দিনের মধ্যে চার দিনই যুক্তরাষ্ট্রে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৬০ হাজারের বেশি।অন্যদিকে, গতকাল শনিবার প্রথমবারের মতো জনসমক্ষে মাস্ক পরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।







একটি সামরিক হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হাসপাতালের করিডোরে ট্রাম্পের মুখে একটি কালো মাস্ক দেখা যায়।



ট্রাম্প বলেন, ‘আমি কখনোই মাস্কের বিরুদ্ধে ছিলাম না। তবে এটার জন্য সঠিক সময় ও স্থান রয়েছে।’ যদিও এর আগে বারবারই মাস্ক পরার কথা অস্বীকার করেছিলেন ট্রাম্প।







যুক্তরাষ্ট্রের মধ্যে নিউইয়র্কে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। এখানে আক্রান্তের সংখ্যা চার লাখের বেশি। মৃত্যু হয়েছে ৩২ হাজার মানুষের। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত তিন লাখ ১৯ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন সাত হাজারের বেশি মানুষের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.