আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ:
পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে।পেশা পরিকল্পনা করা খেলাধূলোর মতই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে।

বৃষ : গৃহশান্তি ফিরে পাবেন। যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে। কোনো আত্মীয়ের সাহায্য আশা করতে পারেন। দুপুর থেকে প্রেম ও রোমান্স শুভ। সন্তানের বিদ্যাক্ষেত্রে কোনো সাফল্য আসবে। সঙ্গীত ও অভিনয় শিল্পীদের কাজের চাপ বাড়তে পারে।

মিথুন : সকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বৈদেশিক অর্ডার লাভের যোগ প্রবল। সাংবাদিকদের কাজের ব্যস্ততা বাড়তে পারে। দুপুর থেকে কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। গৃহ, আবাসন ভূমি বা বাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন।

কর্কট : বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায় সকালের দিকে ভালো বেচাকেনা হবে। দুপুর থেকে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো আয় রোজগার আশা করতে পারেন। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে।




সিংহ : শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সাথে কোনো কারনে ভুল বোঝাবুঝি দেখা দেবে। দুপুর থেকে সময় ভালো যাবে না। সহকর্মীদের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।

কন্যা : কন্যা রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল ও ঝামেলাপূর্ণ থাকবে। ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। আপনার কোনো মূল্যবান ডকুমেন্ট আসতে দেরি হতে পারে। আইনগত বা আয়কর সংক্রান্ত ঝামেলায় ভুগতে পারেন। দুপুরের পর সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মাসিক অস্থিরতা কমে আসতে পারে।


তুলা: ব্যবসায় বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। কোনো অর্ডার পাওয়ার ক্ষেত্রে বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। দুপুরের পর বৈদেশিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের আকামা সংক্রান্ত জটিলতার অবশান হতে পারে।

বৃশ্চিক : কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন। কোনো পদস্ত কর্মকর্তার সহায়তায় ট্রেনিংএ অংশ নেবার সুযোগ পেয়ে যাবেন। দুপুরের পর আয় উন্নতি বৃদ্ধির যোগ। বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের সম্ভাবনা প্রবল।





ধনু : যদিও সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা দেখা দিতে পারে। অধীনস্ত কর্মচারীর কোনো অপকর্ম ধরতে পারেন। দুপুরের পর ব্যবসায় অগ্রগতি আশা করা যায়। অবিবাহিতদের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে। অংশিদারী কাজে ভালো লাভ আশা করতে পারেন।

মকর : সকালের দিকে কোনো পাওনাদারের মুখোমুখি হতে পারেন। ব্যাংক ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পুলিশি হয়রানির সম্মূখীন হতে পারেন। দুপুরের পর বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় সফল হতে পারেন।

কুম্ভ : সকালের দিকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। দুপর থেকে সময় ভালো যাবে না। কোনো আইনি জটিলতার সম্মূখীন হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুল্ক বা ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেবে।


মীন: দিনটি প্রেম ও রোমান্টিক বিষয়ের জন্য শুভ। পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। সৃজনশীল পেশার সঙ্গে জড়িতদের সময় ভালো যাবে না। অভিনয় শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.