পিছিয়ে গেলো মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের দিন
মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিনই পর্ষদ সভাপতি কল্যাণময়
গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ২২ ও ২৩শে জুলাই অর্থাৎ
বুধবার ও বৃহস্পতিবার ওই দু’দিন মধ্যশিক্ষা পর্ষদের
ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করবে স্কুলগুলি৷
কিন্তু রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে৷ আর সেই কারণে নতুন করে
লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা
হয়েছে। পরের সপ্তাহে বুধবার৷ সকাল ৬ থেকে রাত ১০ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন।
ফলে ২৩শে জুলাই অর্থাৎ
বৃহস্পতিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন৷ তাই সেদিন কোনও ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও
সার্টিফিকেট বিতরণ করা হবে না৷ বৃহস্পতিবারের বদলে শুক্রবার অর্থাৎ আগামী ২৪শে
জুলাই বিতরণ করা হবে৷ মঙ্গলবার এমনই নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ৷
তবে ২২ শে জুলাই বুধবার
মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে৷ এবার ছাত্র-ছাত্রীদের বদলে অভিভাবক
অভিভাবিকা দের হাতেই মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে৷একসঙ্গে একাধিক ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের বদলে রোল নাম্বার ধরে
ধরে অভিভাবকদের ফোন করে স্কুলের তরফ জানানোর কথা বলা হয়েছে পর্ষদের তরফে।
সময়সীমা ধরে ধরে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে অভিভাবকদের হাতে।স্কুলগুলিকে
ইতিমধ্যেই সানিটাইজ করার নির্দেশও দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।স্কুলের শিক্ষক
শিক্ষিকাদের আসতে হবে বলেও পর্ষদের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে।
প্রসঙ্গত,
গত বুধবার সকাল ১০ টায় মাধ্যমিকের
ফলাফল প্রকাশিত হয়৷
ফলাফল প্রকাশিত হলেও সেদিন
ছাত্র ছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হয়নি৷ এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। যা রেকর্ড।

Post a Comment