বনগায় রক্তদান শিবির - The News Lion

বনগায় রক্তদান শিবির






রক্ত সংকট মেটাতে এগিয়ে এল স্বাস্থ্যকর্মীরা, বনগাঁ পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বনগায় রক্তদান শিবির। লকডাউন ও করোনা আবহে বিভিন্ন ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তের সংকট। সেই রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলেন স্বাস্থ্যকর্মীরা।








উত্তর ২৪ পরগনার বনগাঁর পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে রক্তদান শিবিরের আয়োজন করেন স্বাস্থ্যকর্মীরা। এদিনের এই রক্তদান শিবিরে ৮২ জনের মত রক্ত দাতা রক্ত দেন।








যার মধ্যে বেশিরভাগই বনগাঁ পৌরসভার মহিলা স্বাস্থ্য কর্মী। এ বিষয়ে বনগাঁ পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ মজুমদার বলেন, করোনা আবহে যে রক্ত সংকট দেখা দিয়েছে সেই রক্ত সংকট মেটাতে আমরা পৌরসভার স্বাস্থ্য কর্মীদের নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই, রক্তের অভাবে যেন কোনো মনুষ্য রোগীর মৃত্যু না হয়। পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য বিভাগের রক্তদান শিবিরে রক্ত দিতে পেরে খুশি স্বাস্থ্যকর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.