নিজের শারীরিক অবস্থার কথা ট্যুইট করলেন অমিতাভ - The News Lion

নিজের শারীরিক অবস্থার কথা ট্যুইট করলেন অমিতাভ



গত ১১ জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। তার কয়েকদিন পরই আবার ঐশ্বর্যা ও  আরাধ্যাকে ভর্তি করা হয় ।



বলিউডের ফার্স্ট ফ্যামিলির করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই।  অবশেষে বৃহস্পতিবার অমিতাভের করোনা মুক্ত হওয়ার খবর আসে। 




বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানা যায়। কিন্তু সেই দাবি নিজেই উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। ট্যুইট করে জানালেন সংবাদমাধ্যমের এই দাবি সম্পূর্ণ ভুল।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.