করোনায় ১০ লক্ষের দোরগোড়ায় ভারত - The News Lion

করোনায় ১০ লক্ষের দোরগোড়ায় ভারত




দেশে ক্রমে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমশ অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে। প্রায় ১০ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা।  শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৯০০০, যা এখনও পর্যন্ত সর্বাধিক।



ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯.৩৬ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা মোট ২৪,৩০৯।  দেশের মোট করোনা আক্রান্তের ৮৬% রোগী ১০টি রাজ্যের। মঙ্গলবার পরিসংখ্যান তুলে ধরে এমনই জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।  লাগামছাড়া সংক্রমণ গোটা দেশে।




গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া আপডেট অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২। দেশে করোনায় মৃত বেড়ে ২৩ হাজার ৭২৭।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.