গ্রেফতার কোটি কোটি টাকার করোনা টেস্ট কেলেঙ্কারির চক্রী - The News Lion

গ্রেফতার কোটি কোটি টাকার করোনা টেস্ট কেলেঙ্কারির চক্রী



নদী পেরিয়ে বসিরহাট চলে যাওয়ার আগেই ধরা পড়ল ভুয়ো করোনা রিপোর্ট তৈরির এক চক্রী মহম্মদ সাহেদ। ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের পৈত্রিক ভিটে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়।  গোপনে সীমান্ত পেরিয়ে সে চলে যাচ্ছিল। বিজিবি ও অনুসন্ধান বাহিনির হাতে ধরা পড়ে সেই কোটি কোটি টাকার  ভুয়ো করোনা রিপোর্ট তৈরি চক্রি। সাহেদ কে ঢাকায় আনা হচ্ছে।




  সম্প্রতি একের পর এক করোনা টেস্ট কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ আলোড়িত।  সরকারের অনুমতি নিয়ে যে সব সংস্থা করোনা টেস্ট করছিল তাদের অন্যতম ঢাকার রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি গ্রুপ। বিভিন্ন অভিযোগের পর তদন্তে উঠে আসে জাল করোনা রিপোর্ট দেওয়ার বিষয়টি। জনসাধারণকে লাগাতার ভুয়ো করোনা রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই দুই সংস্থা।     



জেকেজির দুই কর্ণধার আরিফ ও তার স্ত্রী সাবরিনা আগেই ধৃত। এবার পুলিশের জালে এলো রিজেন্টের কর্ণধার মহম্মদ সাহেদ।    বুধবার ভোরে র‍্যাব অভিযানে খুলনার সাতক্ষীরা জেলার দেবহাটার রামগতি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে। নদী পেরিয়ে সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টায় গত কয়েকদিন ধরে সাতক্ষীরাতে গা ঢাকা দিয়ে ছিল সাহেদ।   এর আগেও এভাবেই একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন সাহেদ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.