আগামী জানুয়ারিতে তৃণমূলের অন্তত ১০০বিধায়ক ও ২০ মন্ত্রী দল ছাড়বেন, দাবি মান্নানের - The News Lion

আগামী জানুয়ারিতে তৃণমূলের অন্তত ১০০বিধায়ক ও ২০ মন্ত্রী দল ছাড়বেন, দাবি মান্নানের





তৃণমূলের অন্তত অর্ধেক বিধায়ক এবং মন্ত্রী অচিরেই বিজেপিতে যোগ দেবেন। তৃণমূলের বহু বিধায়ক যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে । এমনটা সবসময়ই দাবি করে গেরুয়া শিবির। কোনও সময় সংখ্যাটা ৬০ কিংবা কোনও সময় সংখ্যাটা ১০০-র মতো। ২০১৯-এর ডিসেম্বরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছিলেন অনন্ত ৬০ জন তৃণমূল বিধায়ক দল ছাড়তে চাইছেন। অন্য হেভিওয়েটরাও এই দাবি করে থাকেন। যদিও তৃণমূল এসবে গুরুত্ব দিতে নারাজ।







তবে এবার বিজেপির সুরে সুর মিলিয়ে বিধানসভাযর বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নানের দাবি, ২০২১-এর ভোটের আগেই তৃণমূল ভাঙতে চলেছে। আগামী জানুয়ারিতে তৃণমূলের অন্তত ১০০ জন বিধায়ক ও ২০ জন মন্ত্রী দল ছাড়বেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূল ছাড়ার কথা বললেও, সেইসব বিধায়ক ও মন্ত্রীরা কি কংগ্রেসে যোগ দেবেন, তা স্পষ্ট করেননি আব্দুল মান্নান।





তবে তিনি কটাক্ষ করে বলেছেন, ২০২১-এর মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কেউই বাঁচাতে পারবে না। তৃণমূল দলটাই আর থাকবে না বলে জানিয়েছেন তিনি। উনি যেমনভাবে বিরোধীদল ভেঙেছেন, ঠিক তেমনই তৃণমূল ভাঙবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.