ফের অসমের তেলের খনিতে বিস্ফোরণ, গুরুতর জখম তিন বিদেশি
ফের শিরোনামে অসমের গুরুত্বপূর্ণ তেল খনি বাঘজান। অন্তত ৬ জন জখম। এদের তিন জন বিদেশি বলে জানা গিয়েছে। সম্প্রতি এই খনিতেই লাগাতার ১৪ দিনের বেশি আগুন জ্বলে নিকটবর্তী অভয়ারণ্য়ের অনেক জীব বৈচিত্র্য ধংস হয়েছে।
গত ২৭ মে থেকেই অয়েল ইণ্ডিয়া লিমিটেডের বাঘজান তেল খনি থেকে ক্রমাগত তেল এবং প্রাকৃতিক গ্যাস নির্গমণ হচ্ছে। কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাঘজান তেল খনির আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন কিছু বিদেশি বিশেষজ্ঞ।
বুধবারে বিস্ফোরণের ঘটনায় তাঁরা জখম হন। এদের মধ্যে ৩ জন বিদেশি। বাকিরা ভারতীয়। জখম বিদেশি ৩ জন বিশেষজ্ঞ সিঙ্গাপুরের একটি সংস্থার কর্মী। এই সংস্থা বাঘজান তেল খনির আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। আহতদের ডিব্রুগড়ের হাসপাতালে পাঠানো হয়েছে।
Post a Comment