বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ৬
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বান্দরবানের সদর উপজেলায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে জেএসএস সংস্কার এর ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত তিন জন।
উপজেলার বাগমারা এলাকায় আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শী জানা যায়, আজ ভোরে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের হয়।
এ ঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রুপের ছয় জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন। তবে হতাহতদের নাম এখনও জানা যায়নি।বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

Post a Comment