২১ জুলাই কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, তাই দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না, বললেন জ্যোতিপ্রিয় - The News Lion

২১ জুলাই কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, তাই দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না, বললেন জ্যোতিপ্রিয়






বিচারপতি সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে গঠিত ২১ জুলাই কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ। তাই দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় ২১ জুলাই কর্মসূচীর শেষে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী বলেন, রিপোর্টটা যেটা জমা পড়েছে। তা সম্পূর্ণ নয়। রিপোর্টটি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। 





এদিন ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে খাদ্যমন্ত্রী অমানুষ বলে কটাক্ষ করেন। শহিদবেদিতে শ্রদ্ধা জানানোর পর জ্যোতিপ্রিয় হাবড়ার একটি অনুষ্ঠান বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় যোগ দেন। এদিন তিনি উত্তর ২৪ পরগনা জেলার প্রতিটি কোনায় কোনায় ২১ জুলাই পালনের জন্য স্থানীয় ভিত্তিক তৃনমূল নেতৃত্বদের আহ্বান জানান। 





জ্যোতিপ্রিয় বলেন, ২১ জুলাই আন্দোলনের ফলে আমরা আজ সচিত্র ভোটাধিকার অর্জন করেছি। ২১ জুলাইয়ে ততকালীন বাম সরকারের আঙ্গুল হেলনে যে সমস্য কর্মীদের প্রাণ বিসর্জন ঘটেছিলো আজ আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এদিন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, করোনা আবহে নিজেদের সুরক্ষিত রেখেই আমাদের কাজ করতে হবে। 







বাংলার জননেত্রী করোনা আবহের মধ্যেই কাজ করে চলেছেন। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার মাধ্যমে আমাদের সবাইকে মানুষের পাশে দাড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। এদিন তিনি জেলার হাবড়া সহ একাধিক স্থানে ২১ জুলাইয়ের নানা কর্মসূচীতে অংশ নেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.