আনলক ৩ এ কি কি খোলার সম্ভাবনা নেই? জেনে নিন - The News Lion

আনলক ৩ এ কি কি খোলার সম্ভাবনা নেই? জেনে নিন



দেশে ক্রমশ বেড়ে চলেছে  করোনা সংক্রমণ। এই অবস্থায় সরকারের পরবর্তী পদক্ষেপ  আনলক ৩ নাকি ফের লকডাউন, বাড়ে চলেছে  জল্পনা। সুত্রের খবর নতুন গাইডলাইন তৈরির কাজ করছে কেন্দ্র। আর সেখানে কী কী খোলা হবে না, তার একটা তালিকা মোটামুটিভাবে সামনে আসছে।

স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি খোলার কোনও সম্ভাবনাই নেই। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকও জানিয়ে দিয়েছে, অভিভাবকরা চাইছেন না এখনই স্কুল খুলুক। তাই স্কুল খোলার সম্ভাবনাও নেই।


সিনেমা হল এখনই খোলার সম্ভাবনা নেই। তবে ক্রমশ নিয়ম ও বিধি মেনে হল খোলা যেতে পারে বলে জানানো হয়েছে।


জিম, সুইমিং পুল, রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে।


সাধারণ গণপরিবহণ যেভাবে চলছে, সেভাবেই চলবে। তবে সব নিয়ম ও বিধি মেনে চলতে হবে।



বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.