যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কর্মীরা চিন ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন
কনস্যুলেট বন্ধের নির্দেশের পর চিনের চেংডু শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কর্মীরা চিন ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। সোমবারের মধ্যে এই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়ার পর সেখানকার কর্মকর্তারা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভবন খালি করতে শুরু করেছেন।
রোববার তিনটি মালবাহী ট্রাক মার্কিন কনস্যুলেট ভবন এলাকায় প্রবেশ করতে দেখা গেছে। এ সময় ইউনিফর্ম পরিহিত ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা রাস্তায় টহল দেন।
সম্প্রতি চীনের পাল্টাপাল্টি কনস্যুলেট বন্ধের নির্দেশের ঘটনায় আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে চলে আসে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন। গত সপ্তাহে এই দুই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একে অপরের কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় উভয় দেশ।
বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের সম্পর্কে সম্প্রতি মারাত্মক অবনতি ঘটেছে; যদিও কয়েক দশক আগে থেকেই তা একেবারে তলানিতে ছিল।

Post a Comment