বিজেপি ছাড়লেন প্রখ্যাত ফুটবলার মেহতাব !
বিজেপিতে যোগ দিয়েও বিজেপি ছাড়লেন প্রখ্যাত ফুটবলার
মেহতাব। মঙ্গলবার দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন মেহতাব। কিন্তু আজ বুধবার
ফেসবুকে একটি পোস্ট করেন মেহতাব। যদিও সেই প্রোফাইল মেহতাবের কিনা তা জানা যায়নি।
কারন ফেসবুকের মেহতাবের প্রোফাইলটি ভেরিফাই নয়।মঙ্গলবারই ইস্ট-মোহনে দাপিয়ে খেলা
মেহতাব হোসেন যোগ দেন বিজেপিতে। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেন সঙ্গীতশিল্পী
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও।অনেক দিন ধরেই সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব
করছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার। সেই কারণেই তিনি রাজনীতির ময়দানকে বেছে নিলেন
বলে জানিয়েছিলেন।
এদিন ফেসবুকে একটি স্টেটাস দেওয়ার পরই দল ছাড়েন তিনি। তিনি লিখেছেন, ”যে মানুষগুলো
আমাকে মেহতাব করে তুলেছিল সেই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ
করার ইচ্ছা। মনে হয়েছিল, রাজনীতিতে এলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌছতে
পারব।

Post a Comment