১০ গ্রাম সোনার দাম পৌঁছে গেলো ৫০,০০০ টাকায়
ভারতে আজ সর্বকালীন বেড়েছে সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫০,০০০ টাকা। আর্থিক মন্দার কারণেই সোনার দামের এই বৃদ্ধি বলে মনে করছেন অর্থনীতি বিদরা। কারণ এখন অন্য যেকোনও জিনিসের থেকে সোনায় বিনিয়োগ নিরাপদ বলে মনে করছেন অনেকেই। সেকারণেই গোটা দেশে বাড়ছে সোনার দাম।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল দাবি করেছে করোনা মহামারীর কারণে গোটা বিশ্বে প্রবল আর্থিক মন্দা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জমি, বাড়ি বা শেয়ার কেনাবেচার চেয়ে সোনায় বিনিয়োগ নিরাপদ বলে মনে করছেন মানুষ। যার জেরেই সোনার দামের এই বৃদ্ধি বলে দাবি করেছে কাউন্সিল।
করোনা পরিস্থিতির মধ্যেও সোনায় বিনিয়োগ বাড়ছে। এতে একদিকে যেমন কিছুটা হলেও আর্থিক স্থিরতা তৈরি হবে বলে মনে করছেন অর্থনীতি বিদরা। কারণ বিশ্বের সব শেয়ারা বাজারই মন্দার দিকে যাচ্ছে। সেখানে বিনিয়োগ আর্থিক স্থিরতা তৈরি করতে পারছে না। সোনায় বিনিয়োগ বাড়ায় সেই আর্থিক স্থিরতা ধীরে ধীরে ফিরে আসবে।
শুধু সোনা নয় দাম বেড়েছে রুপোরও। স্থানীয় রুপোর দাম একধাক্কায় ৬ শতাংশ বেড়ে গিয়েছে। বুধবার পর্যন্ত ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ৬০,৭৪২ টাকা।

Post a Comment