প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি সিকিম জাতীয় সড়কে ধস - The News Lion

প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি সিকিম জাতীয় সড়কে ধস




প্রবল বৃষ্টিতে ধস নামল  শিলিগুড়ি- সিকিম সংযোগকারী ১০  নম্বর জাতীয় সড়কে। ২৯  মাইলের কাছে প্রায় ৫০  মিটার এলাকাজুড়ে ধস নামে। এর জেরে  মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় যান চলাচল। আপৎকালীন ভিত্তিতে ধস সরানো হয়েছে।





পুনরায় যান চলাচল শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ১০  নম্বর জাতীয় সড়ক ছাড়াও ৭ মাইলে কালিম্পং এর কাছে বাইপাস রোড ও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।







আপাতত ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা গেলেও যেভাবে লাগাতার প্রবল বৃষ্টি হচ্ছে তাতে আগামী কয়েকদিনে ফের ধস নামার আশঙ্কা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.