এবার যাবতীয় রেকর্ড ভেঙে দিল সোনার দাম
এই প্রথমবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ ছাড়িয়ে গেল। দেশে যা সর্বোচ্চ। বুধবার ১০ গ্রাম পাকা সোনার দাম এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,১০০ টাকা। আকাশছোঁয়া রূপোর দামও। রূপোর দাম ৬.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,১৩০ টাকা।
দেশের পাশাপাশি বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। আউন্সপ্রতি স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে হয়েছে ১.৮৬৫.৮১ ডলার। যা প্রায় ন'বছর সর্বোচ্চ।
Post a Comment