দুধে ভেজাল কিনা বলে দেবে সোয়াবিন - The News Lion

দুধে ভেজাল কিনা বলে দেবে সোয়াবিন



দুধে ভেজাল আছে কিনা বলে দেবে সোয়াবিন।  ভেজাল দুধ একদিনেরও বেশি সময় ধরে টাটকা থাকে। আর ভেজাল দুধকে কোন ভাবেই নষ্ট করা যায় না। এই দুধ অনেক চেষ্টা করেও নষ্ট হয় না। এর ফলে এই দুধ এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যায়। সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য এই যে ভেজাল দুধ ফুটিয়ে খেলেও ধরা যাবে না সেটি ভেজাল ছিল।



 অপরদিকে আবার এই দুধ, ডিটারজেন্ট, শ্যাম্পু ইত্যাদি দিয়ে তৈরি হওয়ার কারণে আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বস্তু। কিন্তু গবেষকরা ভেজাল দুধের এই অন্ধকার দিকটির পাশে তারা আলোর দিশাও দেখিয়েছেন। গবেষকরা বলছেন ভেজাল দুধে একটুকরো সোয়াবিন ফেলে দিন। যদি দুধ ভেজাল হয় তাহলে তা থেকে একটি ঝাঁঝালো গন্ধ বেরোবে।



সেখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই গন্ধ উৎপন্ন হবে। কারণ ভেজাল দুধে থাকে কস্টিক সোডা। আর সোয়াবিনের মধ্যে থাকা উৎসেচক কস্টিক সোডা দ্বারা জারিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করবে তাই ভেজাল দুধে যদি সোয়াবিন ফেলে দেন, তাহলে তা থেকে একটি ঝাঁঝালো গন্ধ বের হবে। যা খাঁটি দুধে কখনোই হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.