এবার প্রথম লাল কেল্লায় সম্পূর্ণ অন্যরকমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করবে দেশ - The News Lion

এবার প্রথম লাল কেল্লায় সম্পূর্ণ অন্যরকমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করবে দেশ



এবার করোনার জের পড়তে চলেছে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও। ভারতের ইতিহাসে প্রথমবার সংক্ষিপ্ততম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হতে চলেছে দিল্লির রাজপথে।  এই প্রথম  লাল কেল্লায় সম্পূর্ণ অন্যরকমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করবে দেশ বলে জানিয়েছে কেন্দ্র।




জানানো হয়েছে চলতি বছর মাত্র ২০ শতাংশ ভিভিআইপি উপস্থিত থাকবেন যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সামনে থেকে শোনার সুযোগ পাবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবার যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ভাষণ দেন, সেখানে বসতে পারবেন না কোনও অতিথি। তার থেকে নিচে বসতে হবে। সেখানে ৯০০ অতিথির জায়গায় থাকবেন মাত্র ১০০ জন।





এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হল এবার অনুষ্ঠানে থাকবেন ১৫০০ জন করোনা যুদ্ধ জয়ীরা। এঁদের মধ্যে ৫০০ জন স্থানীয় পুলিশ কর্মী ও ১০০০ জন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।  গত বছর পর্যন্ত ১০ হাজার মানুষ স্বচক্ষে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। যা এবার কোনওভাবেই সম্ভব নয়।
সাম্প্রতিক বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিতে ফেরাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ গৃহীত হয়েছে।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.