নতুন লকডাউন পর্বে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট - The News Lion

নতুন লকডাউন পর্বে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট




নতুন করে শুরু হওয়া  লকডাউন পর্বে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রশাসনের তরফ একটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে আদালতের যাবতীয় কাজকর্ম।





এই সময়ে হাইকোর্টের তিনটি ভবনেই জীবাণুমুক্তের কাজ চলবে বলেও জানানো হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে। ফলে আগামী চার দিন সমস্ত রকমের কাজ বন্ধ থাকবে।




এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যে নতুন করে জারি হওয়া লকডাউনে ১০ জুলাই শুক্রবার থেকে ১৩ ই জুলাই সোমবার পর্যন্ত বন্ধ থাকবে আদালতের কাজকর্ম।



প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।বৃহস্পতিবার থেকে ওই জোনগুলিতে আগামী সাতদিন বিশেষ নজরদারি চলবে। সাত দিন পর পরিস্থিতি বুঝে সরকার সিদ্ধান্ত নেবে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.