এশিয়া কাপ ২০২০ হচ্ছে না, জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট - The News Lion

এশিয়া কাপ ২০২০ হচ্ছে না, জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট




করোনার ফলে নষ্ট হয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। ১১৬ দিন পরে ক্রিকেট ফিরলেও নষ্ট হয়েছে তার আগের চার্ম। এই করোনা আবহে  এবছরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।







ইনস্টাগ্রাম লাইভ সেশনে তিনি জানান, ‘সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। এই প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছে।’





প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। পরবর্তীতে ভারতের আপত্তির ফলে ৬ দেশীয় টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে হয়ার সম্ভাবনা তৈরি হয়‌। কিন্তু করোনার শেষপর্যন্ত আর হবে না  টি-২০ টুর্নামেন্ট। করোনার ফলে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপও অনিশ্চিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.