ভাগীরথীর পাড়ের ভাঙ্গন অব্যাহত - The News Lion

ভাগীরথীর পাড়ের ভাঙ্গন অব্যাহত




ভাগীরথীর পাড়ের ভাঙ্গন অব্যাহত। শতাধিক ঘর ভাঙ্গন কবলিত। অসহায় মানুষ রাত জেগে বসে রয়েছেন। শেষ সম্বল বাঁচাতে ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে গিয়েছেন ১৫ টি পরিবার। এই ভয়াবহ চিত্র নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরসারাগর এলাকার। প্রত্যেক বছরই বর্ষা আসতে ভাগীরথীর জল ছাপিয়ে কৃষি জমিতে ছাপিয়ে পড়ে ভাগীরথীর জল।



তবে এ বছর ভাগীরথীর জলের স্তর প্রচুর বেড়ে যাওয়ায়, ভাঙ্গনের তীব্রতাও বেড়ে গিয়েছে।এরফলে ভাগীরথীর পারে চাষের জমি ডুবে গিয়েছে। ওই এলাকায় গত তিন-চার দিনের ভাঙ্গনের ফলে প্রায় ২০ বিঘা চাষের জমি ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে। বর্তমানে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি এবং চলাচলের রাস্তাটিও ভাঙ্গনের কবলে। এছাড়া ওই এলাকার ভাগীরথীর পার সংলগ্ন প্রায় ১০০ টি পরিবার ভাঙ্গনের কবলে।



 রীতিমতো আশঙ্কায় দিন গুনছেন ওই ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ভাগীরথীর জল বাড়ির কাছাকাছি চলে আসায় ইতিমধ্যেই ওই এলাকা থেকে ১৫ টি পরিবার তাদের বাড়িঘর ভেঙে নিরাপদ আশ্রয়ের নিয়ে গিয়েছেন। রাত হলেই দুঃশ্চিন্তা বেড়েই চলেছে। তাদের দাবি, অবিলম্বে সরকার থেকে স্থায়ীভাবে ভাগীরথী নদীর পাড় বাঁধাই করে দেওয়া হোক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.