টিকটক নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন এই সুদর্শন অভিনেতা
সিদ্ধার্থ শুক্লা, যিনি কখনও সোশ্যাল মিডিয়ায় ছিলেন না তিনি তাঁর অনুরাগীদের সাথে যুক্ত থাকার জন্য সবরকম চেষ্টা করছেন। এমনকি তিনি বিগ বস ১৩ বাড়িতে প্রবেশের আগে সবেমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন।
আজ তিনি ইতালির জাতীয় স্কোয়াডের নীল জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। এটা বেশ স্পষ্ট যে তিনি লাইভ ফুটবল বেশ ভালই মিস করছেন। তার ক্যাপশনগুলি দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি খেলাধুলা ভালবাসেন ।
টিকটক নিষেধাজ্ঞায় সুদর্শন অভিনেতাও মুখ খুলেছেন। তিনি বলেছিলেন যে তিনি কখনও অ্যাপটি ব্যবহার করেননি বা ভিডিওগুলি দেখেন নি। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি সরকারের সমর্থনে আছি চাইনিজ অ্যাপ ব্যান সম্পর্কে। এই সুযোগ ভারতীয় কোম্পানিগুলি কাজে লাগিয়ে নিজেদের অ্যাপ ডেভেলপ করতে পারে আর মানুষকে কে আকাঙ্খিত বিনোদন দিতে পারে।"
Post a Comment