বাঁদরের বাঁদরামিতে ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হল ৫ জনের
উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় বাঁদরের বাঁদরামিতে ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হল ৫ জনের। জানা গিয়েছে, বাঁদরের দল যখন ওই বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল, তখন ওই দেওয়ালটিকে এত জোরে ধাক্কা দেয় যে সেটি ভেঙে পরে ঘুমন্ত শিশু সহ মহিলাদের ওপর।
মৃতদের মধ্যে ৪ জনই শিশু। অপরজন মহিলা। যে ৬ জন শুয়েছিলেন, তাঁরা হল রুবি(২০), সাহিল(১৫), আমির(১০), শোয়েব(৮) শাহবাজ (৫) ও চাঁদনী (৪ )। এর মধ্যে হাসপাতালে ভর্তি সাহিল। বাকিদের মৃত্যু হয়েছে।
এছাড়া বাঁদরের এই কীর্তিতে অপর একটি বাচ্চা গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের প্রত্যেককে চার লাখ করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শাহজাহানপুরে চৌকো কোতোয়ালের ওয়াজিদ এলাকায় একটি দেওয়াল সংলগ্ন মাটিতে এক মহিলা সহ ৫ শিশু ঘুমাচ্ছিলেন।
সে সময় একদল বাঁদর সেখান থেকে যাওয়ার সময় দেওয়াল ভেঙে পড়ে। জানা গিয়েছে দেওয়ালটি কাঁচা ছিল।
Post a Comment