বসিরহাট উত্তর বিধানসভার তৃনমূলের নব নিযুক্ত পর্যবেক্ষকের পদে দীপেন্দু বিশ্বাস - The News Lion

বসিরহাট উত্তর বিধানসভার তৃনমূলের নব নিযুক্ত পর্যবেক্ষকের পদে দীপেন্দু বিশ্বাস







অরূপ অধিকারি ; বসিরহাট উত্তর বিধানসভার রাজনীতিতে বড়ো রদবদল। বসিরহাট উত্তর বিধানসভার পর্যবেক্ষক পদে আসলো বসিরহাট দক্ষিণ ববিধান সভার বিধায়ক দীপেন্দু বিশ্বাস এতদিন যে পদে ছিলেন ফিরোজ কামাল গাজী। আজ বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত হাসনাবাদ পঞ্চায়েত সমিতিতে নব নিযুক্ত পর্যবেক্ষক দীপেন্দু বিশ্বাসকে সম্বর্ধনা দিয়ে আগামীর রাজনীতিতে স্বাগত জানালেন হাসনাবাদ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি এস্কেন্দার গাজী।







এদিনের সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন উত্তর বিধানসভার চেয়ারম্যান এ টি এম আব্দুল্লাহ (রণি), টাকী পৌরসভার বিদায়ী উপপ্রধান আজিজুল গাজী, মুরারিশাহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আখের আলি গাজী, আমলানি অঞ্চল তৃনমূল কংগ্রেস কনভেনার আসলাম গাজী। 







উল্লেখ্য বেশ কয়েকমাস ধরে বসিরহাট উত্তর বিধানসভার পর্যবেক্ষককে নিয়ে বিভিন্ন রকমের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিলো। ঘটনার তীব্রতা বাড়তেই দিনের পর দিন জটিল পরিস্থিতি তৈরি হয়েছিলো হাসনাবাদের রাজনীতিতে। এসবের মধ্যেই এগিয়ে আসছে ২০২১ এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনকে পাখীর চোখ করেছে বঙ্গ বিজেপি।






দলের উপর নেতৃত্বের কাছে খবর পৌছায় বসিরহাট উত্তর বিধানসভার, হাসনাবাদ ব্লকের চারটি পঞ্চায়েতের রাজনৈতিক অস্থিরতার। আর সেই অস্থিরতা কাটাতেই তৃনমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব পর্যবেক্ষকের দায়ীত্বভার তুলে দেয় বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক দীপেন্দু বিশ্বাসের হাতে।






এদিন হাসনাবাদে নবনিযুক্ত পর্যবেক্ষক দীপেন্দু বিশ্বাস বলেন এখন একটাই কাজ আগামী বিধানসভা নির্বাচনে এটিএম আব্দুল্লাহ (রনিদা) কে আবার আগের মতন বিধায়ক পদে জয়ী হয়ে বিধানসভায় যায় সেদিকে লক্ষ রেখে কাজ করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.