চালু হলো কলকাতা- জিয়াগঞ্জ সরকারি বাস পরিষেবা - The News Lion

চালু হলো কলকাতা- জিয়াগঞ্জ সরকারি বাস পরিষেবা





দীর্ঘ জটিলতা কাটিয়ে শনিবার  থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো জিয়াগঞ্জ-কলকাতা সরকারি বাস পরিষেবার।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহণ দপ্তরের বহরমপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।





 উত্তরবঙ্গ পরিবহণ দপ্তরের ৪৮ আসনের বাস এখন থেকে প্রতিদিন৫-৪৫ মিনিটে জিয়াগঞ্জ থানার সামনে থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে ও বিকেল ৩-৪৫ মিনিটে ধর্মতলা থেকে ছাড়বে। সপ্তাহে সাতদিন বাস পরিষেবা চালু থাকবে। জিয়াগঞ্জ-কলকাতা সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি জিয়াগঞ্জ-আজিমগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।





জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রশাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, জিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দারা চিকিৎসা, ব্যবসা সহ বিভিন্ন কাজের জন্য কলকাতায় যেতে ট্রেনের উপর ভরসা করেন। কিন্তু করোনা মোকাবিলায় কয়েক মাসের বেশি সময় ধরে পূর্ব রেলের শিয়ালদহ-লালগোলা , আজিমগঞ্জ-হাওড়া ট্রেন পরিষেবা বন্ধ থাকায় এলাকার বাসিন্দারা প্রচণ্ড সমস্যায় পড়েছেন।






এই বাস পরিষেবা চালু হওয়ায় মানুষের সমস্যা খানিকটা মিটবে নিশ্চিত"। অন্যদিকে স্থানীয় বাসিন্দা নিমাই হালদার বলেন," দীর্ঘ কয়েক মাস ধরে লকডাউনের জেরে ব্যবসার কাজ পত্র কার্যত বন্ধ হয়ে রয়েছে কলকাতায় যাওয়ার কোনো সুযোগই হচ্ছিল না এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে অনেকখানি সুবিধা হল আমাদের"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.