মৃত্যুর তিনদিন পর জানা গেলো তিনি করোনা পজিটিভ! - The News Lion

মৃত্যুর তিনদিন পর জানা গেলো তিনি করোনা পজিটিভ!




ঢাকা প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত মঙ্গলবার রাতে মারা যান গৃহবধূ রহিমা খাতুন (৩৭)। গতকাল শুক্রবার রাতে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন।রহিমা বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আবদুল মজিদের স্ত্রী।






দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি সংবাদমাধ্যমকে জানান, ২৮ জুন রহিমা খাতুনের জ্বর ও সর্দি-কাশি দেখা দেখা দিলে তাকে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা।





সেখানে দুইদিন চিকিৎসার পর মঙ্গলবার তাকে ছাড়পত্র দেওয়া হলে তিনি বাড়িতে চলে যান। এরপর সেই রাতেই তিনি মারা যান।ডা. রায়হান আরও জানান, করোনার উপসর্গ থাকায় মৃত্যুর পর বুধবার সকালে রহিমা খাতুনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট আসে পজিটিভ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.