ব্যাংকের দুজন কর্মী করোনা আক্রান্ত, ব্যাংক সিল অনির্দিষ্টকালের জন্য - The News Lion

ব্যাংকের দুজন কর্মী করোনা আক্রান্ত, ব্যাংক সিল অনির্দিষ্টকালের জন্য




এবার করোনা আক্রান্ত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বসিরহাট শাখার দুজন কর্মী। বসিরহাট স্টেট ব্যাংকের ম্যানেজার ক্যাশিয়ার সহ সাতজনের রক্তের নমুনা লালা রস পরীক্ষা করার জন্য নাই সেডে পাঠানো হয়েছিল। ওই সাত জনের মধ্যে দুজনের রক্তে করোনা পজেটিভ পাওয়া যায়, বাকি পাঁচজন নেগেটিভ।





এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যাংকটি সিল করে দেওয়া হয়েছে।তারা হাসপাতালে চিকিৎসাধীন ।এই দুজন ব্যাংক কর্মীর সংস্পর্শে আসা স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য এবং তাদের আত্মীয়-স্বজন এমনকি যেসব গ্রাহকরা এই কর্মীর দেশ সংস্পর্শে এসেছিল তাদের সকলকে হোম কয়োরেন্টিন থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।




স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বহু গ্রাহক ব্যাংক খোলার নির্দিষ্ট সময়ে ব্যাংকে টাকা তুলতে এসে  দেখে ব্যাংকের মূল গেটে তালা দেওয়া  হয়েছে। ব্যাংকের লেনদেন বন্ধ এবং দৈনন্দিন যেসব কাজ সেগুলিকে বন্ধ রাখা হয়েছে। বসিরহাট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখাতে ইতিমধ্যে দমকল কর্মীরা সানিটেশন করেছে। সব মিলিয়ে সাধারণ মানুষ  বিপাকে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.