জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার হাতে নিকেশ দুই জঙ্গি - The News Lion

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার হাতে নিকেশ দুই জঙ্গি



জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনার গুলিতে মৃত্যু ২ জঙ্গির।  জানা গিয়েছে শনিবার সকালে, বারামুলার নগাঁও সেক্টরে জঙ্গিদের গতিবিধি নজরে আসে সেনার। সেই সময় সেনার  গুলিতে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। উদ্ধার করা হয়েছে ২ টি একে ৪৭ রাইফেল।





এই দলে আর কোনও জঙ্গি ছিল কিনা তার খোঁজে এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। গতমাসে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছিলেন এই বছরে ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫০ জনের বেশি হিজবুল, ২০ জন করে লস্কর ও জৈশের সদস্য বলে জানিয়েছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.