গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২৭ হাজারের বেশি মানুষ - The News Lion

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২৭ হাজারের বেশি মানুষ





গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২৭,০০০-রও বেশি মানুষ। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ অতিক্রম করল। মৃতের সংখ্যা ২২,০০০ ছাড়িয়েছে গোটা দেশে। করোনা রুখতে একাধিক রাজ্য লকডাউনের পথে হাঁটছে। পুণেতে ১৩ জুলাই থেকে লকডাউন শুরু করেছে মহাারষ্ট্র সরকার। একই ভাবে লকডাউন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ এবং অসম ও উত্তর প্রদেশে।







গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ২৭,১১৪ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। দেশে এখন মোট আক্রান্ত ৮,২০,৯১৬ জন। করোনা ভাইরাসের সংক্রমণ গোটা দেশে হু হু করে বেড়ে চলেছে। অ্যাকটিভ রোগীর সংখ্যা ২,৮৩, ৯১৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২১২৩ জন।





যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে ভারতে করোনা ভাইরাস এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু করেনি। ভারতে মৃতের সংখ্যাও অনেকটাই কম। পশ্চিমবঙ্গ এবং অসমে কন্টেইনমেন্ট জোন এবং শহর কেন্দ্রীক লকডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশও একই ভাবে শহর কেন্দ্রীক লকডাউন শুরু করেছে।







করোনা ভাইরাসের টীকা ১৫ অগাস্ট হাতে পাওয়ার দাবি জানিয়েছিল আইসিএমআর। কিন্তু সেটা যে ২০২১ সালের আগে হাতে পাওয়া সম্ভব নয় সেকথা জানিয়ে দিয়েছে পার্লামেন্টারি প্যানেল। তাই আপাতত করোনা থেকে মুক্তির কোনও পথ দেখা যাচ্ছে না ।






করোনা সংক্রমণ যে জুলাই মাসে মারাত্মক আকার নেবে আগেই জানিয়েছিলেন গবেষকরা। সেই পথেই এগোচ্ছে গোটা দেশের করোনা পরিস্থিতি। প্রায় সব রাজ্যেই করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.