৯৭ লাখ শিশু আর কখনও স্কুলে ফিরবে না
করোনার কারণে বিশ্বজুড়ে প্রায় ৯৭ লাখ শিশু আর কখনও স্কুলে ফিরবে না। যুক্তরাজ্যের এনজিও ‘সেভ দ্য চিলড্রেন’-এর সাম্প্রতিক রিপোর্টে তাই তুলে ধরা হয়েছে।
যুক্তরাজ্যের সংগঠন সেভ দ্য চিলড্রেন বলছে, করোনা পরিস্থিতি সামলাতে বিশ্বের গরিব দেশগুলি শিক্ষাখাতে খরচ কমাবে। সেই অর্থ খরচ করা হবে বাকি জায়গায়। যার ফলে প্রায় ৯৭ লাখ বাচ্চা আর কখনও স্কুলের মুখ দেখবে না। কারণ নয় থেকে ১২ কোটি বাচ্চার পরিবার গরিব হবে।
সেভ দ্য চিলড্রেনের মতে, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব জরুরি অবস্থা আসতে চলেছে। সংগঠনের দাবি, বিশ্বের ১২টি দেশের অবস্থা সবচেয়ে খারাপ। বাকি গরিব বা মাঝারি আয়ের দেশের অবস্থাও ভাল নয়।
সংগঠনটির হিসেব অনুযায়ী, করোনার ফলে দেশগুলি শিক্ষাখাতে সাত হাজার ৭০০ কোটি ডলার কাটছাঁট করবে। তার প্রভাব পড়বে প্রায় এক কোটি বাচ্চার ওপর। তাদের জীবন থেকে স্কুল হারিয়ে যাবে। যে ১২টি দেশের অবস্থা সব চেয়ে খারাপ, সেই তালিকায় আছে, পাকিস্তান, আফগানিস্তান, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, ইয়েমেন, গিনি, মরিটেনিয়া, লাইবেরিয়া, চাদ।

Post a Comment