এবার সূর্যগ্রহনের মত খালি চোখে দেখা যাবে ধূমকেতুকেও - The News Lion

এবার সূর্যগ্রহনের মত খালি চোখে দেখা যাবে ধূমকেতুকেও



এবার সূর্যগ্রহনের মত খালি চোখে দেখা যাবে ধূমকেতুকেও।  আগামী বুধবার থেকে দেখা যাবে এই ধূমকেতুকে।  C/2020 F3 বা নিওওয়াস নামে এই ধূমকেতুটি আবিষ্কার হয়েছে মার্চ মাসে। এটি এবার যাওয়ার পর ফের ফিরবে ৬,৮০০ বছর পর। ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে একে।



 আগামী ২২ জুলাই পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে C/2020 F3 NEOWISE। সে সময় এই ধূমকেতুর ঔজ্জ্বল্য সব থেকে বেশি থাকবে বলে জানানো হয়েছে।  বলা হচ্ছে, ১৪ জুলাইয়ের পর থেকে প্রতিদিন ২০ মিনিটের জন্য সূর্যাস্তের পর দেখা যাবে এই বিরল ধূমকেতু।





জুলাইমাসের ১৪ থেকে ২০ দিন ধরে দেখা যাবে এই ধূমকেতুকে। তবে আপাতত ভারত থেকে এই ধূমকেতু দেখা যাওয়ার কথা বলা হলেও  বৃষ্টি হলে দেখা যাবে না এই অচেনা অতিথিকে। তবে এই ধূমকেতু নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.