ফের সম্পূর্ণ লকডাউন এই দুই রাজ্যে - The News Lion

ফের সম্পূর্ণ লকডাউন এই দুই রাজ্যে



করোনার থাবা ক্রমশ বেড়েই চলেছে দেশ জুড়ে। দেশের অন্যান্য রাজ্যগুলির মতোই কর্ণাটক ও তামিলনাড়ুতে বিপর্যস্ত জনজীবন। করোনার বিস্তার রুখতে নতুন করে লকডাউনের পথে হাঁটছে কর্ণাটক। রাজ্য সরকার জানিয়েছে মঙ্গলবার বিকেল থেকে সম্পূর্ণ লকডাউন করা হবে বেঙ্গালুরুতে।  কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।




 মৃত্যু হয়েছে ৬১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,৭১৬জন। বেঙ্গালুরু গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার বিকেল থেকে ২২ শে জুলাই পর্যন্ত সেখানেও সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে।  এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচ ডি কুমারাস্বামী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।




বেঙ্গালুরু জুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছে, তা সঠিক সিদ্ধান্ত বলে জানানো  এদিকে, করোনা আক্রান্ত তামিলনাডুতেও লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুর মাদুরাই শহরে এই লকডাউন বাড়ানো হচ্ছে মঙ্গলবার রাত পর্যন্ত। এরই মধ্যে ৪৩হাজার ফিঙ্গার পালস অক্সিমিটারের অর্ডার দিয়েছে তামিলনাড়ু রাজ্য সরকার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.