মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার - The News Lion

মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার




মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি গলসি থানা এলাকায়। ধৃতের নাম পবন বাগদি। গলসি থানার সারুল গ্রামের পশ্চিমপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, গলসী থানা এলাকার বছর তিরিশের মানসিক ভারসাম্যহীন ওই যুবতীর গত রবিবার দুপুরে বাড়িতে একা ছিলেন।





সেই সময় পবন তাঁকে ভুল বুঝিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। যুবতীর চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে পৌঁছায়। যুবতীকে ফেলে রেখে পালিয়ে যায় পবন। তাকে পালাতে দেখেন বাসিন্দারা। যুবতীর পরিবারকে পুলিসে অভিযোগ না জানানোর জন্য শাসায় অভিযুক্ত ও তার স্ত্রী।





 যুবতীর ভাই ঘটনার কথা জানিয়ে সোমবার পুলিসে অভিযোগ দায়ের করেন। বর্ধমান মেডিক্যাল কলেজে যুবতীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তারপর তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে গলসি থানার সিমনোরির একটি ধাবা থেকে পুলিস বৃদ্ধকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।





 ধৃতকে ৩০ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে ধৃতের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার জন্য নিের্দশ দিয়েছেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.