দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৭৭২৪ মৃত ৬৪৮ - The News Lion

দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৭৭২৪ মৃত ৬৪৮



দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৩৭ হাজার ৭২৪ জন। মঙ্গলবারে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের।  নতুন করে আক্রান্ত ও মৃত্যুর হিসেব ধরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন ও মোট মৃত্যু সংখ্যা ২৮ হাজার ৭৩২।



 তবে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন।  দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা আক্রান্ত অনেক রোগীই উপসর্গহীন। উপসর্গহীন করোনা আক্রান্তদের থেকে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্তারা।  তবে উপসর্গহীন করোনা আক্রান্তদের চিহ্নিত করার কাজটিও বেশ কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.