শেষকৃত্য চলাকালীন আততায়ীর গুলিতে আহত কমপক্ষে ১৪
আমেরিকার সময় অনুসারে মঙ্গলবার সন্ধ্যায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে আততায়ীর গুলিতে আহত হলেন কমপক্ষে ১৪ জন। পুলিশের তরফে জানা গিয়েছে, ওয়েস্ট ৭৯ স্ট্রিটের ১০০০ ব্লকে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই গুলি চালানোর ঘটনা ঘটে।
গুলি চালানোর ঘটনার পরেই এক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে কে বা কারা হামলা চালিয়েছে, এনিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ। চিকাগো কর্তৃপক্ষ জানাচ্ছে, একটি কালো গাড়িতে করে সে দুষ্কৃতীরা শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের উপর গুলি চালায়। যদিও এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পালটা গুলি চালায় বলে দাবি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক। তাঁদেরকে আলাদা আলাদা ৫ টি হাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বেশিরভাগ লোকের অবস্থা গুরুতর। পুলিশ তদন্ত শুরু করেছে।
Post a Comment