আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশিঃ
কর্মস্থানে উৎ্কণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে।ব্যবসায় কারও সঙ্গে তর্ক। সন্তানের জন্য চিন্তা বাড়বে। প্রিয় জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বাড়বে। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে।

 বৃষ রাশিঃ
কোনো কাজের জন্য দূরে যেতে হতে পারে। কর্মস্থলে বসদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দিনের শেষে প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা হিসাব করে বলবেন। যাঁরা বিলাসদ্রব্যের ব্যবসায় সম্পৃক্ত তাঁরা আরো বেশি লাভ করতে পারেন। প্রিয়জনের সম্পর্ক একটু পানসে হতে পারে। কিছু সময় পর ঠিক হয়ে যাবে।

 মিথুন রাশিঃ
আজ আপনার একটু রাগ বাড়তে পারে। যখন রাগ হবেন, তখন আমার লেখা মনে করবেন। দিনের শেষে কিছু টাকা হাতে আসতে পারে। কেনাকাটা শুভ। আজ আপনার কাছে একটি সুসংবাদ আসতে পারে।

কর্কট রাশিঃ
বিদেশে কেউ থাকলে ভালো সংবাদ পেতে পারেন।আজ কোনো কাছের বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এঁদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সিংহ আপনার জন্য সুন্দর দিন, প্রেম ও রোমাঞ্চের ক্ষেত্রে অতি শুভ।



সিংহ রাশিঃ
রোমাঞ্চ শুভ। আজ আপনার পরিবার পরিমণ্ডলে আনন্দ বিরাজ করতে পারে। বড়দের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। আর্থিক দিক মোটামুটি যাবে। রাগ একটু বেড়ে যেতে পারে। তর্কে জড়াবেন না।



কন্যা রাশিঃ
মিশ্র সম্ভাবনাময়। অংশিদারী বা যৌথ ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবন সাথীর মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। স্ত্রীর রহস্য জনক আচরণে কিছুটা ব্যাথা পেতে পারেন। আত্মীয়র দ্বারা কোনো কাজ ঊদ্ধার করাতে পারেন।



তুলা রাশিঃ
আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। কারো দ্বারা ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিদ্যার্থীদেও পড়াশোনায় আরো বেশী মনযোগী হবার প্রয়োজন।



বৃশ্চিক রাশিঃ
আজ ভাল কোনও কাজে বাধা পড়তে পারে। লজ্জাহীন কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। সংসারের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বাড়বে।

ধনু  রাশিঃ
শুভ কামনা করি।আপনার আজ অর্থনৈতিক অবস্থা বেশ ভালো যাবে। বাড়িতে কোনো আত্মীয়র আগমন হতে পারে। ভালো থাকুন। আপনার পাওনা টাকা আদায়ের আজ উজ্জ্বল সম্ভাবনা দেখা যায়। এ সুযোগ কাজে লাগাবেন। পারিবারিক কোনো ঝামেলা থাকলে তা আজ কেটে যাবে।


মকর রাশিঃ
লেখাপড়ায় কিছুটা অন্যমনস্কতা দেখা দিতে পারে। ব্যবসায়ী অথবা চাকরিজীবী আপনি যা-ই হোন না কেন, কর্মক্ষেত্র নিঃসন্দেহে ভালো যাবে। যাত্রা শুভ।একটা কথা মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন।

 কুম্ভ রাশিঃ
আজ পারিবারিক কোনো ঘটনায় আপনাকে আনন্দ দিতে পারে। প্রেম ও রোমাঞ্চে একটুখানি আশার আলো দেখতে পাবেন। রোমান্টিক ভাবনায় নিজেকে মগ্ন রাখবেন। বেকার যাঁরা চাকরির চেষ্টা করতে পারেন।

 মীন রাশিঃ
প্রতিবেশীর জন্য কোনও অশান্তি বাড়তে পারে। অনেক দিনের আশা পূরণ হবার সম্ভাবনা।ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.