করোনা সংকটে বেহাল বেঙ্গালুরু
ভারত জুড়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
তারমধ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ সংকটজনক অবস্থায় চলে গিয়েছে ভারতের কর্নাটক
রাজ্যের বেঙ্গালুরুতে। সেখানে করোনা চিকিতসা পরিষেবা নিয়ে বাড়ছে সংকট।
সেখানকার চিকিতসকেরা জানিয়েছেন, করোনা রোগীদের ওষুধ পাওয়া যাচ্ছে না
বেঙ্গালুরুতে। সেকারনে আক্রান্তদের চিকিতসা দিয়ে দেরী হচ্ছে। এমনকী করোনা রোগীদের
দেখাশুনা করার লোকেরও সংকট দেখা দিয়েছে। কর্নাটকের তথ্য প্রযুক্তি শহর বলে পরিচিত
বেঙ্গালুরুতে দ্রুতহারে বাড়ছে করোনা সংক্রমণ।
ইতিমধ্যে সেখানে ৮ গুন বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ। গত ১ জুলাই বেঙ্গালুরুতে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৫ হাজার ২৯০ জন,
সেখানে ২৫ জুলাই সেটা বেড়ে হয়েছে ৪৩ হাজার ৫০৩ জন। ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ।
দ্রুতহারে করোনা ছড়িয়ে পড়ার কারনে বেঙ্গালুরুতে ওষুধের সংকট দেখা দিয়েছে। লোকবল কম
থাকার কারনে করোনা রোগীদের দেখাশুনা করার লোকেরও অভাব দেখা দিয়েছে।
বেঙ্গালুরুতে স্বাস্থ্যকর্মীদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিতসকেরা
জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের পরিবারের লোকেরা চাইছেন আক্রান্তদের হাসপাতালে
ভর্তি করতে। ফলে হাসপাতালগুলিতে সিট পাওয়া যাচ্ছে না। যে কারনে হোটেলগুলিতে করোনা
রোগীদের থাকার ব্যাবস্থা করা হয়েছে।

Post a Comment