করোনার উৎস খুঁজতে চিনে পৌছাল হু-এর বিশেষ দল - The News Lion

করোনার উৎস খুঁজতে চিনে পৌছাল হু-এর বিশেষ দল




করোনার উৎস সম্পর্কে খোঁজ নিতে চিনে পৌছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু’জন বিশেষজ্ঞ।  বিশেষজ্ঞদের আসার খবর নিশ্চিত করেছেন খোদ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং। জানা গিয়েছে, নতুন করে করোনা ছড়িয়ে পড়ার উৎস খুজতেই এসেছেন তাঁরা।




সিজিটিএন-এর খবরে বলা হয়েছে,এই এই দুই বিশেষজ্ঞ চিনা বিজ্ঞানী ও চিকিৎসক বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করবেন এবং তাঁদের সঙ্গে করোনা নিয়ে আলোচনা করবেন। তবে চিনে তাঁরা কোথা থেকে কোথায় যাবেন, সে সম্পর্কিত কিছু বলা হয়নি।  জানা গিয়েছে, এই বিশেষজ্ঞদের দল অন্য অঞ্চল এমনকি অন্য দেশেও এই ধরনের খোঁজ চালাতে পারেন। 




 উল্লেখ্য, হুয়া বলছে, ” হু বিশ্বাস করে যে ভাইরাসের উৎস সন্ধান করা একটি ধারাবাহিক এবং বিকাশমান প্রক্রিয়া, যার মধ্যে একাধিক দেশ এবং অঞ্চল জড়িত থাকতে পারে। তাই হু অন্যান্য দেশ ও অঞ্চলে প্রয়োজনমতো একই রকম পরিদর্শন করবে।”    হু প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াস গত মাসেই জানিয়েছিলেন, এই ভাইরাএর উৎস জানা খুব গুরুত্বপূর্ণ। হু মনে করে উৎস জানা গেলে এর ভ্যাকসিন আবিষ্কার করা অনেক সহজ হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.