ক্ষতিপূরনের টাকার দাবিতে বিজেপি মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ - The News Lion

ক্ষতিপূরনের টাকার দাবিতে বিজেপি মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ





আম্ফান ঝড়ে  প্রকৃত ক্ষতিগ্রস্থরা টাকা পায়নি কিন্তু যাদের কোন ক্ষতি হয়নি তারা ক্ষতিপূরণ পেয়েছে। ক্ষতিপূরণ চেয়ে বিজেপি মেম্বার সুপর্না বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। 






বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার  গাইঘাটা থানার জলেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জলেশ্বর কলোনি এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, আমফান ঝড়ের পরে জলেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৭  নম্বর পাটের মেম্বার সুপর্ণা বিশ্বাসের কাছে ত্রিপল চাওয়া হলেও তা পাওয়া যায়নি। কিন্তু যাদের ক্ষতি হয়নি তাদের বাড়িতে গিয়ে ত্রিপল দিয়েছে। ক্ষতিপূরণের লিস্টে ক্ষতিগ্রস্তদের নাম নেওয়া হলেও  তাদের কোন ক্ষতিপূরণের দেওয়া হয় নি।







 কিন্তু যাদের কোন ক্ষতি হয়নি, পাকা বাড়ি, তারা ক্ষতিপূরনের টাকা পেয়েছেন। এলাকাবাসীর দাবি, যারা প্রকৃত ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতি পুরন দিতে হবে।  যাদের কোন ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি পুরনের টাকা পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.