নতুন রেকর্ডের পথে সোনা ও রুপোর দাম
নতুন রেকর্ডের পথে সোনা ও রুপোর দাম। বৃহস্পতিবারেও পাকা সোনার দাম পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের পথে এগিয়ে গিয়েছে। ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে এদিন সকাল থেকেই সোনার দাম ছুটে চলেছে।
এদিন পাকা সোনার দাম বেড়ে ৫০ হাজার৪৮০ টাকা হয়েছে ১০ গ্রামে। মুম্বইয়ের পাইকারি বাজারেও ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দাম। এমন পরিস্থিতিতে দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১ কেজিতে গতকালই রুপোর দাম ৫০ হাজারের অঙ্ক ছুঁয়ে ফেলেছে।তবে সাড়ে ১০ টার কিছু পর রুপোর দাম খানিকটা কমতে শুরু করে। ০.১৯ শতাংশ কমে রুপোর দাম। তবে এখনও তা ঘোরাফেরা করছে ৫০ হাজারের আশপাশে।
গোটা দেশে গয়নার সোনার দাম নির্ভর করে রাজ্যের ভিত্তিতে। সোনার গয়না সংক্রান্ত ক্ষেত্রে শুল্ক ও বিভিন্ন রাজ্যসরকারি পদক্ষেপের ওপর এই দামের ওঠানামা নির্ভর করে।
সোনার দাম ২০১৮ সালের মাঝ বরাবর বাড়তে শুরু করেছে। সেই সময় থেকেই একটু একটু করে চড়া হারে সোনার দাম এগোতে থাকে। এরপর ২০১৯ সালের অগাস্ট নাগাদ রীতিমতো চড়া হয়ে যায় সেই দাম।

Post a Comment