বিয়ে করলেন নাজমুল হোসেন শান্ত - The News Lion

বিয়ে করলেন নাজমুল হোসেন শান্ত




করোনা আবহে যেমন এক একজন ক্রিকেটার পিতা হয়ে সুখবর দিয়েছেন তেমনি অনেকে আবার বিয়ের পিঁড়িতে বসে শুরু করেছেন নতুন জীবন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মোসাদ্দেক হোসেনের পর জাতীয় দলের আরও এক তরুণ তারকা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন।







তিনি নাজমুল হোসেন শান্ত। সোশ্যাল সাইটে পোস্ট করার মাধ্যমে তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন এবার শান্ত নিজেই বিয়ের খবর স্বীকার করলেন। রাজশাহীতে ছোট পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কনে সাবরিন সুলতানার রত্নার সাথে দীর্ঘদিনের প্রণয়ের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন  শান্ত।







 সাবরিন সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। সোশ্যাল সাইটে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, 'তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এবং আমি কোনোদিন আমার জীবনে অন্য কাউকে ভাবিনি। তুমিই আমার নারী, যে আমার জীবন আরও সুন্দর করে তুলেছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.