'ভোগ' ম্যাগাজিনের ফটোশুটে বিরাটপত্নী অনুষ্কা - The News Lion

'ভোগ' ম্যাগাজিনের ফটোশুটে বিরাটপত্নী অনুষ্কা




স্বামী বিরাট কোহলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অপরদিকে স্ত্রী অনুষ্কা শর্মা বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। তাদের জুটি যাকে বলে একেবারে বিশ্বকাপানো জুটি।  সেই জুটির উষ্ণতার টের বারবার পাওয়া গেছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে। এবার এককভাবে উষ্ণতা ছড়ালেন অনুষ্কা।





পরনে সাদা-কালো বিকিনি তার উপরে হলুদ রঙের স্লিভলেস শ্রাগ, এলোমেলো চুল আর চোখের চাহনিতে ঝড় তুললেন তিনি । যে ঝড়ে আক্রান্ত তার স্বামী বিরাট ও।  অনুরাগী তো বটেই অনুষ্কা রূপে ঘায়েল বিরাট কোহলি। ছবিতে সোশ্যাল মিডিয়াতেই ভালবাসা জাহির করেছেন বিরাট।





লকডাউনে অনুষ্কার প্রযোজনায় মুক্তি পেয়েছে ওয়েবসিরিজ পাতাললোক। ডিজিটাল প্ল্যাটফর্মে যা সাফল্য পেয়েছে। অনুষ্কা প্রযোজিত ছবি ‘বুলবুল’ও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।





সম্প্রতি একটি ইংরাজি ম্যাগাজিনের জন্য যে ফটোশুট করেছিলেন তার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। তথ্য অনুযায়ী ফটোশুটের জন্য প্রায় ৩,৯৩,০০০ হাজার টাকার সাদা-কালো বিকিনি পরেন অনুষ্কা। হলুদ শ্রাগটির দাম ছিল ১, ১৭,০০০ টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.