করোনা আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
করোনা আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার ট্যুইট করে নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান. তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। পরপর বেশ কয়েকটি ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকদিন ধরেই করোনার বেশ কয়েকটি লক্ষ্মণ তিনি বুঝতে পারছিলেন বলে জানান। এরপরেই করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজেটিভ আসে শনিবার সকালে।
নিজের শারীরিক পরিস্থিতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুইট করেছেন শিবরাজ। তিনি জানান যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করান। তাঁর পরিবারের লোকজন কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন জানান, করোনা গাইডলাইন মেনে চলছেন তিনি। বাকিরাও যেন মেনে চলেন। চিকিৎসকদের সব পরামর্শই তিনি পালন করছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রশাসনিক কাজ চালাবেন বলে ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি এদিন বলেন করোনা থেকে বাঁচার জন্য সব ধরণের সতর্কতাই তিনি নিয়েছিলেন। তবে প্রতিদিন অসংখ্য মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসেন নানা প্রয়োজনে। ফলে সব সময় নিয়ম পালন করা সম্ভব নয়। চৌহান জানান করোনা আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন, যদি সঠিক সময়ে তাঁর চিকিৎসা হয়।

Post a Comment